সংবাদ

মানিকগঞ্জের উন্নয়নে প্রকৌশলীদের নতুন মিশন

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম

মানিকগঞ্জের উন্নয়নে প্রকৌশলীদের নতুন মিশন
উন্নয়ন ও জনসেবায় প্রকৌশলীদের সক্রিয় হওয়ার আহ্বান। ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতারা। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন। একই সঙ্গে তিনি মানিকগঞ্জের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবামূলক কাজে প্রকৌশলীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় আইডিইবি মানিকগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি প্রকৌশলী শেখ মোহাম্মদ রোকনুজ্জামান, সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী দেবাশীষ সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. কবির হোসেন এবং প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম বিশ্বাসসহ কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মানিকগঞ্জের উন্নয়নে প্রকৌশলীদের নতুন মিশন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতারা। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন। একই সঙ্গে তিনি মানিকগঞ্জের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবামূলক কাজে প্রকৌশলীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় আইডিইবি মানিকগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি প্রকৌশলী শেখ মোহাম্মদ রোকনুজ্জামান, সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী দেবাশীষ সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. কবির হোসেন এবং প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম বিশ্বাসসহ কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত