সংবাদ

রাস্তা দখলমুক্ত, মিলল নতুন সবজি বাজার

প্রতিনিধি (নবীগঞ্জ) হবিগঞ্জ
প্রতিনিধি (নবীগঞ্জ) হবিগঞ্জ
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

রাস্তা দখলমুক্ত, মিলল নতুন সবজি বাজার
নবীগঞ্জের নতুন সবজি বাজারে ব্যবসায়ীদের ব্যস্ততা। ছবি : সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে চলা জনদুর্ভোগ নিরসনে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের জন্য একটি পৃথক বাজারের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে শহরের যানজট কমেছে এবং পথচারীদের চলাচলে স্বস্তি ফিরেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রুহুল আমিনের উদ্যোগে শহরের শেরপুর রোডের করিম রেস্ট হাউসের সামনে ল্যাটিস স্ট্যান্ডসংলগ্ন স্থানে এই নতুন সবজি বাজার স্থাপন করা হয়। এখন থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা নির্ধারিত এই স্থানেই তাদের ব্যবসা পরিচালনা করবেন।

সরেজমিনে দেখা যায়, প্রধান সড়ক থেকে দোকানগুলো সরিয়ে নেওয়ায় যান চলাচল আগের চেয়ে স্বাভাবিক হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। নতুন বাজারে ব্যবসা শুরু করায় বিক্রেতারা জানান, শুরুতে ক্রেতা কিছুটা কম থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আশাবাদী। সবজি বিক্রেতা রঞ্জিত দেবনাথ বলেন, ‘আগে রাস্তার পাশে বসতে গিয়ে নানা সমস্যায় পড়তে হতো। এখন নির্ধারিত জায়গায় স্বস্তিতে ব্যবসা করতে পারছি।’

গত ২৬ জুলাই নতুন এই বাজারের উদ্বোধন করেন ইউএনও মো. রুহুল আমিন। পরদিন সন্ধ্যায় তিনি বাজারটি পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। ব্যবসায়ীদের সুবিধার্থে বাজারের পরিসর বাড়ানো এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে স্ট্রিট লাইট চালুর নির্দেশনা দেন তিনি।

ইউএনও মো. রুহুল আমিন জানান নির্ধারিত স্থানের বাইরে কাউকে বসতে দেওয়া হবে না। শহরের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে উপজেলা প্রশাসনের এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।’ স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাস্তা দখলমুক্ত, মিলল নতুন সবজি বাজার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত