সংবাদ

শিক্ষিকার ভিডিও নিয়ে সমালোচনার কিছু নেই : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম

শিক্ষিকার ভিডিও নিয়ে সমালোচনার কিছু নেই : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত

সিলেটের ফেঞ্চুগঞ্জের এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার ভিডিও নিয়ে আলোচনা বা সমালোচনার কিছু নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে শিক্ষাই হলো জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যা যা প্রয়োজন, সরকার তার সবকিছুই করছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে তিনি শিক্ষার্থীদের গণিত ক্লাস নেন এবং শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি অংশ নেন। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর জন্য আধুনিক, দক্ষতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিক্ষিকার ভিডিও নিয়ে সমালোচনার কিছু নেই : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সিলেটের ফেঞ্চুগঞ্জের এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার ভিডিও নিয়ে আলোচনা বা সমালোচনার কিছু নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে শিক্ষাই হলো জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যা যা প্রয়োজন, সরকার তার সবকিছুই করছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে তিনি শিক্ষার্থীদের গণিত ক্লাস নেন এবং শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি অংশ নেন। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর জন্য আধুনিক, দক্ষতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত