সংবাদ

লোকালয়ে বিশাল অজগর

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

লোকালয়ে বিশাল অজগর
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি চরাঞ্চল থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কিশামত ফুলবাড়ী এলাকায় সাপটি দেখার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে জনবসতির পাশে হঠাৎ অজগরটি দেখে উৎসুক মানুষের ভিড় জমে যায়। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও শত শত মানুষ সাপটিকে দেখতে আসেন। এ সময় অনেকে মুঠোফোনে অজগরটির ছবি তোলেন এবং ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে স্থানীয়রা সাপটিকে নিয়ন্ত্রণে এনে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আলামিন মিয়া বলেন, ‘আমাদের এলাকায় এর আগে কখনো এত বড় অজগর সাপ দেখিনি। আজ প্রথম দেখলাম। এত বড় সাপ দেখে বেশ ভয়ই লেগেছে।’

কুড়িগ্রাম জেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে নিয়ে এসেছে। সাপটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুতই রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।’

বন বিভাগ জানায়, বন্যার পানির সঙ্গে বা অন্য কোনোভাবে সাপটি লোকালয়ে চলে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লোকালয়ে বিশাল অজগর

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত