সংবাদ

আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম

আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

আরেকটি বিপ্লব দেশের দরজায় কড়া নাড়ছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো ব্যক্তিগত বা দলীয় এজেন্ডা নয়, বরং জনগণের মৌলিক অধিকার ও জাতীয় দাবি আদায়ের লক্ষ্যেই তাদের আন্দোলন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার সম্পন্নকরণ, বিদ্যুৎ-জ্বালানি-সার সংকট নিরসন, নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং দলীয়করণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদসহ ৭ দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনা করে বলেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে এবং অতীতে দাসত্ব স্বীকারকারীদের মতো পরিণতি ভোগ না করতে চাইলে তাদের অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার আহ্বান জানান। গণভোটের রায় বাস্তবায়ন হলে দেশের অন্যান্য সংকট দূর হতো বলেও দাবি করেন তিনি।

সমাবেশে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ জোটের শীর্ষ নেতারা।

বক্তারা অভিযোগ করেন, সংস্কার না করে বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে এবং দেশের সব দপ্তর দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জোটকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়।

উদ্বোধনী সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে সকাল ৮টার দিকে লংমার্চের লরি বহর খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে পদ্মা সেতু সংলগ্ন জাজিরার নাওডোবা, বাগেরহাটের কাঁটাখালী, খুলনার বাবরী চত্বর, যশোরের মুড়লী মোড় ও ঝিনাইদহে একাধিক পথসভা শেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে গিয়ে এই কর্মসূচি সমাপ্ত হবে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত