নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে আজ বিকেলে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় দলটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির ঘোষণা দেন।
ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বর্তমানে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা ও আইনের শাসনের অভাবে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। এর সঙ্গে সারা দেশে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় জনমনে চরম উদ্বেগ তৈরি হয়েছে।’
সুশাসন প্রতিষ্ঠা এবং সাম্য ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তাদের প্রতিবাদী আন্দোলন অব্যাহত থাকবে উল্লেখ করে রাজধানীর সর্বস্তরের সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে আজকের গণবিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
/

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন