সংবাদ

কেক কে‌টে জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পিএম

কেক কে‌টে জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি : সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপানে এক আনন্দঘন পরিবেশে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সংগঠনটির জাপান শাখা।

রাজিব জামান, মাইনুল ইসলাম সোহেল, গিয়াস উদ্দিন রনি, নজরুল ইসলাম রিজভী ও বাবলু জিয়া মৃধাসহ জাপান যুবদলের পদপ্রত্যাশী নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এ উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​দোয়া ও আলোচনা সভায় প্রধান ও বিশেষ উপস্থিতি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র, কানসাই বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক খন্দকার এবং যুবদল নেতা এস এম ইমরান হোসেনসহ প্রবাসে অবস্থানরত অর্ধশতাধিক নেতাকর্মী।
​অনুষ্ঠানে তারা জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের কথা স্মরণ করেন। সেই সাথে সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় রাখা এবং প্রবাসের মাটিতে দলের আগামী দিনের সাংগঠনিক পথচলা আরও বেগবান ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সবশেষে যুবদলের সাফল্য, দলের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার পর কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


কেক কে‌টে জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপানে এক আনন্দঘন পরিবেশে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সংগঠনটির জাপান শাখা।

রাজিব জামান, মাইনুল ইসলাম সোহেল, গিয়াস উদ্দিন রনি, নজরুল ইসলাম রিজভী ও বাবলু জিয়া মৃধাসহ জাপান যুবদলের পদপ্রত্যাশী নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এ উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​দোয়া ও আলোচনা সভায় প্রধান ও বিশেষ উপস্থিতি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র, কানসাই বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক খন্দকার এবং যুবদল নেতা এস এম ইমরান হোসেনসহ প্রবাসে অবস্থানরত অর্ধশতাধিক নেতাকর্মী।
​অনুষ্ঠানে তারা জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের কথা স্মরণ করেন। সেই সাথে সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় রাখা এবং প্রবাসের মাটিতে দলের আগামী দিনের সাংগঠনিক পথচলা আরও বেগবান ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সবশেষে যুবদলের সাফল্য, দলের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার পর কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘটে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত