সংবাদ

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
অর্ণব সাহা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

অর্ণব সাহা চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়।

বিশ্ববিদ্যালয় ও সহপাঠী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলেন অর্ণব। খেলা শেষে সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে কাজী নজরুল ইসলাম হলের পুকুরে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে অর্ণব পানিতে তলিয়ে যান। সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত নয়টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। তিনি বলেন, “কয়েক মাস পরেই যার প্রকৌশলী হওয়ার কথা ছিল, আজ সে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেল।”

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

অর্ণব সাহা চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়।

বিশ্ববিদ্যালয় ও সহপাঠী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলেন অর্ণব। খেলা শেষে সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে কাজী নজরুল ইসলাম হলের পুকুরে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে অর্ণব পানিতে তলিয়ে যান। সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত নয়টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। তিনি বলেন, “কয়েক মাস পরেই যার প্রকৌশলী হওয়ার কথা ছিল, আজ সে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেল।”

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত