সংবাদ

ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:০২ এএম

ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮
ছবি : সংগৃহীত

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যৌথ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ জুলাই) ভোরে চালানো এই হামলায় ইরাকের আধা সামরিক বাহিনী ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ)-এর অন্তত ৮ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে সমন্বয় করে এই সুনির্দিষ্ট হামলাগুলো চালানো হয়েছে। সম্প্রতি সৌদি আরবের রিয়াদ ও ইস্টার্ন প্রভিন্স অঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি রিয়াদের।

সৌদি আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো উৎক্ষেপণ করেছিল। বিবৃতিতে আরও বলা হয়, “সৌদি আরব কোনো উত্তেজনা চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত।”

এদিকে এই হামলাকে ইরাকের সার্বভৌমত্বের ‘চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে পিএমএফ। অন্যদিকে, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করে বলেছে, সৌদি আরবের দাবিগুলো বানোয়াট। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, রিয়াদের যেকোনো হঠকারী পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।

এই উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির। এর আগে তিনি ইরাকের মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে হামলা চালানোর অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ইরাকি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বন্ধুপ্রতীম কোনো দেশে হামলার জন্য ইরাকি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

সূত্র : আলজাজিরা

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত