সংবাদ

দুই বাসের মাঝে পিষ্ট অটোরিকশা

প্রতিনিধি, ভৈরব
প্রতিনিধি, ভৈরব
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম

দুই বাসের মাঝে পিষ্ট অটোরিকশা
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্তত ৬টি যানবাহনকে ধাক্কা দিয়েছে। এতে বিভিন্ন যানবাহনের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সোহাগ পরিবহনের একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। এ সময় দুই বাসের মাঝখানে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ধাক্কার চোটে সামনে থাকা আরও একটি অটোরিকশা, একটি ট্রাক ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে দিনেশ (৬৫), ঝর্ণা রাণী (৫০), টিপু (২২) ও রেজিয়াকে (৭০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঝর্ণা রাণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দিগন্ত পরিবহনের যাত্রী নাহিদ ইসলাম বলেন, ‘আমি মাধবপুর থেকে বাসে উঠেছিলাম। ভৈরব টোল প্লাজার কাছে আসার পর বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বড় ধরনের বিপদের হাত থেকে কোনোমতে প্রাণে বেঁচে গেছি।’

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাগুলো সরিয়ে নেওয়া হয়েছে। দুই বাসের চালকই পলাতক। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

দুই বাসের মাঝে পিষ্ট অটোরিকশা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত