বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) সিআইডি সদর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
সিআইডি সদর দপ্তরে পৌঁছালে সংস্থার ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়েছিল।
সিআইডির নতুন এই প্রধান এর আগে প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এনএসআইতে থাকা অবস্থাতেই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।
ব্যারিস্টার মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সিআইডির সদর দপ্তরসহ চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। কর্মজীবনে তিনি র্যাব, ডিএমপি, সিএমপি এবং পুলিশ একাডেমি সারদাতেও গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী মোশাররফ হোছাইন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। তিনি মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কে আধুনিক পুলিশিং ও ফরেনসিক বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
\

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন