সংবাদ

‘ষড়যন্ত্র করলে আ.লীগের মতো পরিণতি হবে জামায়াত-এনসিপির’

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:০২ এএম

‘ষড়যন্ত্র করলে আ.লীগের মতো পরিণতি হবে জামায়াত-এনসিপির’
জামালপুরের ফৌজদারি মোড়ে আয়োজিত সভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। ছবি : সংবাদ

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। তিনি বলেছেন, এ ধরনের রাজনীতি অব্যাহত থাকলে আওয়ামী লীগের মতো একই পরিণতি জামায়াত ও এনসিপিকেও ভোগ করতে হতে পারে।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ারেছ আলী মামুন বলেন, ‘বিএনপি সরকারের কোনো ভুলত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরুন। আমার বিশ্বাস, সরকার সেসব সংশোধন করে দেশকে সঠিক পথে পরিচালিত করবে। কিন্তু বিরোধী দলের নামে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজনৈতিক অঙ্গনকে অশান্ত করার চেষ্টা করলে মানুষ তা রুখে দেবে। আওয়ামী লীগ যে পরিণতির মুখোমুখি হয়েছে, জামায়াত ও এনসিপিকেও একই পরিণতি বরণ করতে হতে পারে। এখনো সময় আছে, সতর্ক হোন।’

এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের কর্মসূচি আপনারা করুন, বিএনপি সহযোগিতা করবে। তবে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তার কড়া জবাব দেবে।’

দলীয় শৃঙ্খলার বিষয়ে সংসদ সদস্য মামুন স্পষ্ট করে বলেন, ‘বর্তমান বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অন্যায়ের দায় দল নেবে না। বিএনপি যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে কোনো নেতাই দলকে টিকিয়ে রাখতে পারবেন না।’

উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমরা পাঁচজন সংসদ সদস্য নিজ নিজ এলাকায় উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যেই এসব উন্নয়নের দৃশ্যমান ফল জনগণ দেখতে পাবেন।’

জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‘ষড়যন্ত্র করলে আ.লীগের মতো পরিণতি হবে জামায়াত-এনসিপির’

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত