সংবাদ

গোবিন্দগঞ্জে অপহৃত শিশু উদ্ধার

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:১১ পিএম

গোবিন্দগঞ্জে অপহৃত শিশু উদ্ধার
ছবি : সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণ হওয়া ছয় বছর বয়সী শিশু বোরহানকে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে এই অপহরণের ঘটনা ঘটানো হয়। শিশুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার।

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, বুধবার (২৯ জুলাই)  দুপুর একটার দিকে পৌর শহরের চাষকপাড়া গ্রাম থেকে নিখোঁজ হয় মিঠু মিয়ার ছেলে শিশু বোরহান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার। পরে বিকেল তিনটার দিকে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা বানী বেগম। অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্বশত্রুতার জেরে তার ছেলেকে ৪ নম্বর ওয়ার্ডের শফিকুলের ছেলে আরিফ মিয়া (২৫) অপহরণ করে নিয়ে গেছেন। অভিযুক্ত আরিফ সম্পর্কে তাদের ভাগনিজামাই হন।

অভিযোগের পর তৎপরতা শুরু করে পুলিশ। এর মধ্যে রাতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাটিরডালিতে অভিযুক্তকে আটক করে বোরহানের পরিবারকে খবর দেন আটককারীরা। পরে সেখান থেকে শিশু বোরহানকে উদ্ধার করেন তার বাবা-মা।

শিশুর মা বানী বেগম মুঠোফোনে বলেন, তার স্বামী আরিফকে একটি রিকশা ভাড়া নিয়ে দিয়েছিলেন। সেই রিকশা বিক্রি করে পালিয়ে যান আরিফ। পরে তাঁর স্বামী তাকে খুঁজে বের করে চড়থাপ্পড় মারেন। সেই থেকে শত্রুতা করে আসছিলেন আরিফ। সেই ক্ষোভ থেকেই তিনি শিশুটিকে অপহরণ করে নিয়ে যান। বানী বেগম বলেন, সন্তানকে ফিরে পেলেও দুশ্চিন্তা কাটছে না। তারা থানায় অপহরণ মামলা করবেন বলে জানান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। পরে অভিযুক্তের পরিবারকে চাপ প্রয়োগ করায় শিশুটির খোঁজ পাওয়া যায়। তার বাবা-মা বগুড়ার শিবগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মুচলেকা নিয়ে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার চাইলে অপহরণ মামলা করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে অপহৃত শিশু উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত