সংবাদ

‘আমাকে ফাঁসি দিয়ে দেন’, ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম

‘আমাকে ফাঁসি দিয়ে দেন’, ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির হয়ে ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’ বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আদালত তাকে কথা বলার অনুমতি না দিলে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের এজলাসে শুনানি শেষে কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী এ মন্তব্য করেন। 

এর আগে তিনি আদালতে বক্তব্য দিতে চাইলে তার আইনজীবী আবেদন করেন। ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ না করলে কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে তিনি বলেন, ‘মহামান্য আদালত, আপনার দৃষ্টি আকর্ষণ করছি।’

লতিফ সিদ্দিকী কয়েকবার একই কথা বললে ট্রাইব্যুনাল বলেন, ‘কে কথা বলছে? তাকে কথা বলার জন্য কে অ্যালাউ করেছে? আজকের মতো এখানেই স্টপ।’এ সময় লতিফ সিদ্দিকী বলেন, ‘হায়রে হায় হায়। এই যদি হয় আদালত, আমি কোথায় যাই?’

শুনানিতে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকীর ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি সাংবাদিকদের বলেন, ‘মানুষ বাঁচে কদিন? উনার (লতিফ সিদ্দিকী) ৮৭ বছর হয়ে গেছে। অপরাধটা লতিফ সিদ্দিকী করেননি, সে জন্য যদি তার ফাঁসি হয়, সেটা তারা সাদরে গ্রহণ করবেন।’

শাপলা চত্বরের ঘটনায় লতিফ সিদ্দিকী একেবারে নির্দোষ বলে দাবি করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘এটা একেবারে অন্যায়, উদ্দেশ্যপ্রণোদিত।’

লতিফ সিদ্দিকীর ট্রাইব্যুনালে কথা বলতে চাওয়া প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘প্রত্যেক অভিযুক্ত কথা বলতে পারেন। গত রাতে লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি ডিবির সুন্দর ব্যবহার দেখেছেন। ট্রাইব্যুনালে সেটার বিপরীত, একেবারে অসুন্দর ব্যবহার। সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া উচিত।’

লতিফ সিদ্দিকীর হাতে হাতকড়া বহুবার পড়েছে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘হ্যান্ডকাফ নিয়ে কোনো ব্যাপার নাই। এটা সরকার বুঝবে।’

এর আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল লতিফ সিদ্দিকীকে শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‘আমাকে ফাঁসি দিয়ে দেন’, ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত