সংবাদ

লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম

লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে

​রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে।

​ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আজ তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হবে।

​লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় নীতি-নির্ধারণী বৈঠকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর মহাসমাবেশ পণ্ড করা এবং সেখানে গণহত্যা চালানোর পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন।

আলোচিত এ মামলায় তিনি ১০ নম্বর আসামি। ​এর আগে গতকাল বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানের নিজ বাসস্থান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​গ্রেফতারের আগে একই দিন সকালে ঢাকার নিম্ন আদালতে একটি মামলায় হাজিরা দিতে যান সাবেক এই মন্ত্রী। সেখানে তিনি সাংবাদিকদের ও আদালতের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে রাতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

​রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে।

​ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আজ তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হবে।

​লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় নীতি-নির্ধারণী বৈঠকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর মহাসমাবেশ পণ্ড করা এবং সেখানে গণহত্যা চালানোর পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন।

আলোচিত এ মামলায় তিনি ১০ নম্বর আসামি। ​এর আগে গতকাল বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানের নিজ বাসস্থান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​গ্রেফতারের আগে একই দিন সকালে ঢাকার নিম্ন আদালতে একটি মামলায় হাজিরা দিতে যান সাবেক এই মন্ত্রী। সেখানে তিনি সাংবাদিকদের ও আদালতের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে রাতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত