সংবাদ

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের চার্চ অব সায়েন্টোলজি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম’। অনুষ্ঠানে ববিতার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

ববিতা জানান, জুলাই মাসের শেষ দিকে তিনি প্রথমে কানাডার টরন্টোতে যাবেন। সেখানে কয়েকদিন একমাত্র ছেলে অনিকের সঙ্গে সময় কাটানোর পর ৩১ জুলাই যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। এরপর ২ আগস্ট অনুষ্ঠানে অংশ নেবেন। আয়োজনের অন্যতম উদ্যোক্তা খান মোহাম্মদ আলীও বিষয়টি নিশ্চিত করেছেন।

আজীবন সম্মাননা প্রসঙ্গে ববিতা বলেন, “যুক্তরাষ্ট্রে কোনো বড় সংগঠন থেকে এবারই প্রথম আমি আজীবন সম্মাননা পেতে যাচ্ছি। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি, কিন্তু এমন সম্মান এই প্রথম। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে—এটাই সবচেয়ে বড় আনন্দ। আয়োজকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি আরও জানান, অনুষ্ঠানটি প্রথমে ২৬ জুলাই আয়োজনের পরিকল্পনা থাকলেও বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতি ও অন্যান্য কারণে তা পিছিয়ে ২ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ববিতা এক উজ্জ্বল নাম। অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সিনেমাকে বিশেষ মর্যাদার আসনে পৌঁছে দেন। দীর্ঘ অভিনয়জীবনে তাঁর অবদান দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে সমাদৃত।

প্রবাসী বাংলাদেশিদের এই সম্মাননাকে ববিতার দীর্ঘ চলচ্চিত্রজীবনের আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৫ আগস্ট ‘ববিতা ডে’ হিসেবে পালন করা হচ্ছে, যা তাঁর প্রতি প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসারই প্রতিফলন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত