জীবনঘনিষ্ঠ গল্প নির্মাণে ইতোমধ্যেই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন নির্মাতা মুহিন খান। গত কয়েক বছরে তার নির্মিত একাধিক নাটক দর্শকপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন সাত পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘কর্মফল’।
নাটকটির রচনা ও
পরিচালনা করেছেন মুহিন খান নিজেই। রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউসে টানা কয়েকদিন
শুটিং শেষে এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা
জামান, মাহমুদুল ইসলাম মিঠু (বড় দা মিঠু), আখম হাসান, দীপা খন্দকার, মুনিরা মিঠু, ইরফান
সাজ্জাদ ও সামিরা খান মাহি।
নাটকটি প্রসঙ্গে
বরেণ্য অভিনেত্রী দিলারা জামান বলেন, “পারিবারিক গল্পের নাটক নির্মাণের সময়টা আবার
ফিরে এসেছে। এখন ভালো গল্পের নাটকই বেশি হচ্ছে। মুহিনের পরিচালনায় আগে কাজ করেছি, সে
গল্প লেখে সুন্দর এবং নির্দেশনার কাজও খুব যত্ন নিয়ে করে। ‘কর্মফল’-এর মূল বার্তা হলো—মানুষ
যেমন কর্ম করবে, তেমনই ফল পাবে। এই বার্তা সবার জীবনের জন্যই প্রযোজ্য। নাটকের প্রতিটি
শিল্পী আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাই ‘কর্মফল’ নিয়ে আমি খুবই আশাবাদী।”
নির্মাতা মুহিন
খান বলেন, “এই নাটকে সিনিয়র শিল্পী থেকে শুরু করে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতারা
অভিনয় করেছেন। চরিত্রের প্রয়োজন অনুযায়ী শিল্পী নির্বাচন করেছি। ইরফান সাজ্জাদ আমার
নির্দেশনায় প্রথম কাজ করলেন এবং অসাধারণ অভিনয় করেছেন। পাশাপাশি বড় দা মিঠু ভাই, আখম
হাসান, দীপা খন্দকার, মুনিরা মিঠু ও সামিরা খান মাহি—সবাই নিজ নিজ চরিত্রে দারুণ অভিনয়
করেছেন। নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী।”
তিনি আরও জানান,
সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কর্মফল’ খুব শিগগিরই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার
শুরু হবে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন