বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির এখন ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। সাম্প্রতিক সময়ে তাঁর অভিনীত একের পর এক নাটক দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। অভিনয়ের পাশাপাশি গল্প ও চরিত্র নির্বাচনে তাঁর সচেতনতা নতুন করে আলোচনায় এনেছে এই অভিনেত্রীকে।
সম্প্রতি প্রচারিত
‘সংসার’, ‘ওয়ারিশ’, ‘কমেন্ট সেন্স’, ‘আমাদের পরিবার’, ‘ফিরে আসার গল্প’, ‘অবাক ভালোবাসা’,
‘ডার্লিং হারবার’, ‘চেক মেট’, ‘আর কিছুক্ষণ’, ‘পথে পথে ভালোবাসা’, ‘মনে রেখো নূরী’
এবং ‘জ্যোতিষীর বিয়ে’ নাটকে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
এক যুগেরও বেশি
সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত সাফা কবির। এই দীর্ঘ সময়ে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয়
করলেও বর্তমান সময়টাকে তিনি নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন।
এখন তিনি প্রতিটি গল্প ও চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি মনোযোগী।
সাফা কবির বলেন,
“আমার সব ভাবনা দর্শককে ঘিরেই। দর্শকের কথা মাথায় রেখেই প্রতিটি নাটকে কাজ করি। এখনো
কোনো স্ক্রিপ্ট হাতে এলে ভালোভাবে পড়ে তারপর সিদ্ধান্ত নিই। আগের চেয়ে গল্প ও চরিত্র
নির্বাচনে আমি অনেক বেশি সিরিয়াস। তাই প্রচারে আসা প্রতিটি নাটকের জন্য দর্শকের কাছ
থেকে দারুণ সাড়া পাচ্ছি। নাটক আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। দর্শক যখন কোনো গল্পে নিজেদের
খুঁজে পান, তখন সেই কাজের সফলতা আরও বেশি অনুভব করি। সামনে আরও কিছু ভালো কাজ আসছে,
সেগুলো নিয়েও আমি আশাবাদী।”
অভিনয়ের প্রতি নিষ্ঠা,
চরিত্রের গভীরে যাওয়ার চেষ্টা এবং বৈচিত্র্যময় গল্পে কাজ করার আগ্রহ সব মিলিয়ে সাফা
কবির নিজের অবস্থান আরও শক্ত করছেন। দর্শক ও নির্মাতাদের প্রত্যাশা, আগামী দিনেও তিনি
একই ধারাবাহিকতায় আরও উল্লেখযোগ্য কাজ উপহার দেবেন।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন