সংবাদ

নতুন গোয়েন্দা হয়ে ফিরছেন পরমব্রত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম

নতুন গোয়েন্দা হয়ে ফিরছেন পরমব্রত

গোয়েন্দা চরিত্রে অভিনয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। ব্যোমকেশ ও ফেলুদার জগতের সঙ্গে যুক্ত থাকার পর এবার তিনি আসছেন একেবারে নতুন এক গোয়েন্দা চরিত্রে। তবে এবার বড় পর্দায় নয়, দর্শক তাকে দেখতে পাবেন একটি ওয়েব সিরিজে।

ভারতীয় গণমাধ্যমের খবর, নতুন সিরিজে পরমব্রত অভিনয় করবেন গোয়েন্দা আদিত্যনাথ মজুমদার চরিত্রে। সিরিজটি পরিচালনা করবেন অরিত্র সেন। এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রযোজনায় থাকছে রোড শো প্রোডাকশন।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান, স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়।

অভিনয়ের পাশাপাশি গোয়েন্দাভিত্তিক কাজ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে পরমব্রতের। তিনি পরিচালনা করেছিলেন ‘সাবাশ ফেলুদা’ সিরিজ, যা সত্যজিৎ রায়ের ‘গ্যাংটকে গণ্ডগোল’ ও ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ অবলম্বনে নির্মিত হয়েছিল।

নতুন এই ওয়েব সিরিজের মাধ্যমে পরমব্রতকে আবারও রহস্যভেদে দেখা যাবে এমন খবরে তার ভক্তদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নতুন গোয়েন্দা হয়ে ফিরছেন পরমব্রত

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

গোয়েন্দা চরিত্রে অভিনয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। ব্যোমকেশ ও ফেলুদার জগতের সঙ্গে যুক্ত থাকার পর এবার তিনি আসছেন একেবারে নতুন এক গোয়েন্দা চরিত্রে। তবে এবার বড় পর্দায় নয়, দর্শক তাকে দেখতে পাবেন একটি ওয়েব সিরিজে।

ভারতীয় গণমাধ্যমের খবর, নতুন সিরিজে পরমব্রত অভিনয় করবেন গোয়েন্দা আদিত্যনাথ মজুমদার চরিত্রে। সিরিজটি পরিচালনা করবেন অরিত্র সেন। এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রযোজনায় থাকছে রোড শো প্রোডাকশন।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান, স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়।

অভিনয়ের পাশাপাশি গোয়েন্দাভিত্তিক কাজ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে পরমব্রতের। তিনি পরিচালনা করেছিলেন ‘সাবাশ ফেলুদা’ সিরিজ, যা সত্যজিৎ রায়ের ‘গ্যাংটকে গণ্ডগোল’ ও ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ অবলম্বনে নির্মিত হয়েছিল।

নতুন এই ওয়েব সিরিজের মাধ্যমে পরমব্রতকে আবারও রহস্যভেদে দেখা যাবে এমন খবরে তার ভক্তদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত