সংবাদ

১৯ বছর পর কলকাতায় তসলিমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম

১৯ বছর পর কলকাতায় তসলিমা

দীর্ঘ ১৯ বছর পর আবারও কলকাতায় ফিরছেন লেখক তসলিমা নাসরিন। ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হওয়ার পর আগামী ১ আগস্ট তিনি পশ্চিমবঙ্গে যাচ্ছেন। সেখানে একটি মৌলবাদবিরোধী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি কবিতা পাঠ করবেন।

‘সেক্যুলার মিশন’, ‘পশ্চিমবঙ্গের জন্য’ এবং ‘হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার্স’-এর উদ্যোগে কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তসলিমা। অনুষ্ঠানে মৌলবাদবিরোধী আলোচনা ও কবিতা পাঠের আয়োজন রয়েছে।

এদিকে, তসলিমার কলকাতা সফরের একদিন আগে, ৩১ জুলাই আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার জীবনভিত্তিক চলচ্চিত্র ‘নির্বাসিত’। ২০১৪ সালে চূর্ণী গাঙ্গুলীর পরিচালনায় নির্মিত ছবিটিতে নির্বাসিত জীবনের যন্ত্রণা, একাকিত্ব ও বিচ্ছেদের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে তসলিমার চরিত্রে অভিনয়ও করেছেন চূর্ণী গাঙ্গুলী।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে কলকাতা ছাড়ার সময় তসলিমা নাসরিন এবং তার পোষ্য বিড়াল ‘মিনু’র সাময়িক বিচ্ছেদকে কেন্দ্র করে। নির্বাসনের মানসিক চাপ, নিঃসঙ্গতা এবং মানুষ ও প্রাণীর গভীর সম্পর্ক ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

ছবিটির পুনর্মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চূর্ণী গাঙ্গুলী বলেন, “এটা তসলিমা দিদির বড় জয়। বাংলাদেশ ছাড়ার পর কলকাতাও তাঁকে ছেড়ে যেতে হয়েছিল। সেই দুই নির্বাসনের অভিজ্ঞতাই এই ছবির মূল ভিত্তি।”

তিনি জানান, বাস্তবতার ছোঁয়া আনতে ছবির শুটিং হয়েছে তসলিমার নির্বাসন-জীবনের বিভিন্ন বাস্তব লোকেশনে। এমনকি নিরাপত্তার কারণে তাকে যে দ্বীপে রাখা হয়েছিল, সেখানেও চিত্রায়ণ করা হয়েছে।

চূর্ণীর ভাষ্য, তসলিমার কলকাতায় ফেরার সময়ই ‘নির্বাসিত’-এর পুনর্মুক্তি বিশেষ তাৎপর্য বহন করছে। তার আশা, দীর্ঘদিন পর কলকাতায় বসেই নিজের জীবন নিয়ে নির্মিত এই চলচ্চিত্র দেখবেন তসলিমা নাসরিন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

১৯ বছর পর কলকাতায় তসলিমা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত