ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বড় স্বীকৃতি পেল ২০২৪ সালের আলোচিত রাজনৈতিক-অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘আর্টিকেল ৩৭০’। ছবিটি সেরা ফিচার ফিল্ম নির্বাচিত হওয়ার পাশাপাশি এতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম।
ক্যারিয়ারের প্রথম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে পেয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক
মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ভক্ত, জুরি বোর্ড এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
করেন।
১৪ বছরের অভিনয়জীবনের
নানা স্মৃতি তুলে ধরে ইয়ামি লেখেন, “প্রতিটি যাত্রায় এমন একটি মুহূর্ত আসে, যা মনে
করিয়ে দেয় কেন কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। ‘আর্টিকেল ৩৭০’-এর জন্য জাতীয় পুরস্কার
পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি।”
তিনি আরও বলেন,
“গত ১৪ বছর ধরে আমি শুধু আমার কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি এবং চেয়েছি আমার অভিনয়ই
যেন আমার হয়ে কথা বলে। এই সম্মান আমার অধ্যবসায়, আশা এবং সিনেমার প্রতি ভালোবাসার স্বীকৃতি।”
ইয়ামির ভাষ্য,
‘আর্টিকেল ৩৭০’ তার কাছে শুধু আরেকটি সিনেমা নয়, বরং একটি বিশ্বাসের গল্প। ছবিটি তার
স্বামী ও নির্মাতা-প্রযোজক আদিত্য ধরের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হওয়ায় এই
অর্জন তার কাছে আরও বেশি আবেগের।
তিনি বলেন, “এই
ছবির প্রতিটি দিন, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের একটাই লক্ষ্য ছিল—সততার সঙ্গে গল্পটি তুলে
ধরা। তাই এই স্বীকৃতি আমার জন্য ব্যক্তিগতভাবেও খুব বিশেষ।”
উল্লেখ্য, ‘আর্টিকেল
৩৭০’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ফিচার ফিল্ম ও সেরা অভিনেত্রী—এই দুই গুরুত্বপূর্ণ
বিভাগে সম্মাননা অর্জন করেছে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন