প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। একই অনুষ্ঠানে তাঁর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননাও প্রদান করা হবে। পাশাপাশি অনুষ্ঠানের টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।
আগামী শুক্রবার
(২৪ জুলাই) রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ‘রুনা
লায়লা’ শীর্ষক এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানে তিনি তাঁর জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় বেশ কয়েকটি
গান পরিবেশন করবেন।
আয়োজক সূত্রে জানা
গেছে, অনুষ্ঠানের টিকিট তিনটি শ্রেণিতে বিক্রি করা হবে। প্রথম শ্রেণির টিকিটের মূল্য
৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণির ৩ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির ২ হাজার টাকা। টিকিট
সংগ্রহ করা যাবে ২২ ও ২৩ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা
একাডেমির অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে।
অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি
থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব
করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ
শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
বিশেষ এই আয়োজনের
মাধ্যমে একদিকে যেমন রুনা লায়লার সংগীতজীবনকে সম্মান জানানো হবে, অন্যদিকে টিকিট বিক্রির
অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় ব্যয় হওয়ায় অনুষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতারও এক অনন্য
উদাহরণ হয়ে উঠছে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন