সংবাদ

মৃত্যুর মুখ থেকে ফিরলেন ৭৪০ রোগী

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

মৃত্যুর মুখ থেকে ফিরলেন ৭৪০ রোগী
ছবি : নোয়াখালী প্রাইম হাসপাতালে আইসিইউর বর্ষপূর্তি উদযাপন

নোয়াখালীতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবায় সাফল্যের এক বছর পূর্ণ করেছে নোয়াখালী প্রাইম হাসপাতাল লিমিটেড। গত এক বছরে এই হাসপাতালের আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ বিভাগে চিকিৎসা নেওয়া ১ হাজার ৩৫৩ জন সংকটাপন্ন রোগীর মধ্যে ৭৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার (১ আগস্ট ২০২৬) হাসপাতাল প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আইসিইউ বিভাগের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, আগে এই অঞ্চলের জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঝুঁকি নিয়ে ঢাকা বা চট্টগ্রামে পাঠাতে হতো। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় পথেই রোগীর মৃত্যু হতো। তবে এখন প্রাইম হাসপাতালে আধুনিক জীবনরক্ষাকারী সুবিধা ও সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান নিশ্চিত হওয়ায় স্থানীয় পর্যায়েই সাশ্রয়ী মূল্যে এই সেবা মিলছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের আস্থার প্রতি সম্মান রেখে এই বিশেষায়িত সেবাকে আরও জনবান্ধব ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষপূর্তি অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মৃত্যুর মুখ থেকে ফিরলেন ৭৪০ রোগী

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নোয়াখালীতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবায় সাফল্যের এক বছর পূর্ণ করেছে নোয়াখালী প্রাইম হাসপাতাল লিমিটেড। গত এক বছরে এই হাসপাতালের আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ বিভাগে চিকিৎসা নেওয়া ১ হাজার ৩৫৩ জন সংকটাপন্ন রোগীর মধ্যে ৭৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার (১ আগস্ট ২০২৬) হাসপাতাল প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আইসিইউ বিভাগের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, আগে এই অঞ্চলের জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঝুঁকি নিয়ে ঢাকা বা চট্টগ্রামে পাঠাতে হতো। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় পথেই রোগীর মৃত্যু হতো। তবে এখন প্রাইম হাসপাতালে আধুনিক জীবনরক্ষাকারী সুবিধা ও সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান নিশ্চিত হওয়ায় স্থানীয় পর্যায়েই সাশ্রয়ী মূল্যে এই সেবা মিলছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের আস্থার প্রতি সম্মান রেখে এই বিশেষায়িত সেবাকে আরও জনবান্ধব ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষপূর্তি অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত