সংবাদ

সার বিতরণে অনিয়মের অভিযোগে কালিগঞ্জের কৃষি কর্মকর্তা বদলি

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

সার বিতরণে অনিয়মের অভিযোগে কালিগঞ্জের কৃষি কর্মকর্তা বদলি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সার বিতরণে অনিয়ম, ডিলার সিন্ডিকেটের দৌরাত্ম্য ও চড়া দামে সার বিক্রির সমালোচনার মুখে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে যশোরের চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইনকে কালিগঞ্জে পদায়ন করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত গত ১০ সেপ্টেম্বরের এক অফিস আদেশে ওয়াসিম উদ্দিনকে ফরিদপুরের মধুখালী উপজেলায় স্থানান্তর করা হয়। একই আদেশে মুশাব্বির হোসাইনকে কালিগঞ্জের নতুন কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় একাধিক ডিলার আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানা গেছে।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় সার বিতরণ নিয়ে কৃষকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কৃষকদের অভিযোগ, সরকারি গুদামে পর্যাপ্ত সার থাকলেও ডিলাররা কৃত্তিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছিলেন। বিশেষ করে ধলবাড়িয়া ইউনিয়নের মেসার্স মাতৃ এন্টারপ্রাইজ, দীপ্ত ভ্যারাইটিজ স্টোর অ্যান্ড ট্রেডার্স ও হক ট্রেডার্সসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক পরিবারের একাধিক সদস্যের নামে ডিলারশিপ চালানো এবং সাব-ডিলারদের বরাদ্দ কমিয়ে খুচরা বাজারে চড়া দামে সারের কালোবাজারির অভিযোগ ওঠে।

তৎকালীন কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন সার সংকট নেই বলে দাবি করলেও কৃষক ও ভূক্তভোগীদের অভিযোগ, ডিলারদের এই সিন্ডিকেট ভাঙা এবং অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

স্থানীয় কৃষকদের আশা, নতুন কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর সার বিতরণে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ কৃষকেরা নির্ধারিত সরকারি মূল্যে সার পাবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সার বিতরণে অনিয়মের অভিযোগে কালিগঞ্জের কৃষি কর্মকর্তা বদলি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সার বিতরণে অনিয়ম, ডিলার সিন্ডিকেটের দৌরাত্ম্য ও চড়া দামে সার বিক্রির সমালোচনার মুখে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে যশোরের চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইনকে কালিগঞ্জে পদায়ন করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত গত ১০ সেপ্টেম্বরের এক অফিস আদেশে ওয়াসিম উদ্দিনকে ফরিদপুরের মধুখালী উপজেলায় স্থানান্তর করা হয়। একই আদেশে মুশাব্বির হোসাইনকে কালিগঞ্জের নতুন কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় একাধিক ডিলার আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানা গেছে।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় সার বিতরণ নিয়ে কৃষকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কৃষকদের অভিযোগ, সরকারি গুদামে পর্যাপ্ত সার থাকলেও ডিলাররা কৃত্তিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছিলেন। বিশেষ করে ধলবাড়িয়া ইউনিয়নের মেসার্স মাতৃ এন্টারপ্রাইজ, দীপ্ত ভ্যারাইটিজ স্টোর অ্যান্ড ট্রেডার্স ও হক ট্রেডার্সসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক পরিবারের একাধিক সদস্যের নামে ডিলারশিপ চালানো এবং সাব-ডিলারদের বরাদ্দ কমিয়ে খুচরা বাজারে চড়া দামে সারের কালোবাজারির অভিযোগ ওঠে।

তৎকালীন কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন সার সংকট নেই বলে দাবি করলেও কৃষক ও ভূক্তভোগীদের অভিযোগ, ডিলারদের এই সিন্ডিকেট ভাঙা এবং অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

স্থানীয় কৃষকদের আশা, নতুন কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর সার বিতরণে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ কৃষকেরা নির্ধারিত সরকারি মূল্যে সার পাবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত