সংবাদ

পুলিশের গাড়িতে হামলার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৮:২৩ এএম

পুলিশের গাড়িতে হামলার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা
পুলিশ সদর দপ্তর। ছবি : সংগৃহীত

নাশকতার আশঙ্কায় পুলিশের ব্যবহৃত সব ধরনের যানবাহনের নিরাপত্তা বাড়াতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ কিংবা বাসে হামলা চালাতে পারে–এমন আশঙ্কায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখা থেকে পাঠানো এক জরুরি বার্তায় মাঠপর্যায়ের সব ইউনিটকে এই সতর্কবার্তা দেওয়া হয়। এতে পুলিশের সব স্থাপনা ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ জোর দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ডিউটি চলাকালে বা বিরতির সময় পুলিশের কোনো যানবাহন অরক্ষিত অবস্থায় রাখা যাবে না। যানবাহনগুলো অবশ্যই নিরাপদ স্থানে এবং সার্বক্ষণিক নজরদারির মধ্যে পার্ক করতে হবে। এছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস বা অফিস চত্বরে রাখা গাড়িগুলোর নিরাপত্তা নিশ্চিতেও বাড়তি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের এই নির্দেশনা গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। বার্তায় বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম জানান, আগস্ট মাসকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে এই সতর্কতা জারি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপট এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় পুলিশ সদস্যদের টহল ও সন্দেহজনক বস্তু শনাক্তে অধিকতর সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই নির্দেশনায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

পুলিশের গাড়িতে হামলার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত