সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম এ তথ্য স্পষ্ট করেন।

এর আগে সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশন (ইসি) থেকে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এবং এ বিষয়ে সরকার কিছুই জানে না।

উল্লেখ্য, সোমবার (১৪ সেপ্টেম্বর) আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, কমিশন সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছে। সে পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপর দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর এবং পরবর্তী ধাপগুলো আগামী বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে সম্পন্ন করার খসড়া রূপরেখা প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম এ তথ্য স্পষ্ট করেন।

এর আগে সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশন (ইসি) থেকে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এবং এ বিষয়ে সরকার কিছুই জানে না।

উল্লেখ্য, সোমবার (১৪ সেপ্টেম্বর) আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, কমিশন সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছে। সে পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপর দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর এবং পরবর্তী ধাপগুলো আগামী বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে সম্পন্ন করার খসড়া রূপরেখা প্রকাশ করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত