জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান ফটক এবং প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথের সামনে এই বিস্ফোরণ ঘটানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুপুরের দিকে আকস্মিকভাবে একটি ককটেল বিস্ফোরিত হয়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যরা ককটেল নিক্ষেপকারীদের নাম-পরিচয় জানাতে পারেননি
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ সাত আসামির মৃত্যুদণ্ডের ঐতিহাসিক রায় দেন। রায় ঘোষণার পর পরই হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
\

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন