সংবাদ

ভূমি সেবা স্বচ্ছতায় উপজেলা-ইউনিয়নে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

ভূমি সেবা স্বচ্ছতায় উপজেলা-ইউনিয়নে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক

মাঠ পর্যায়ের ভূমি সেবায় গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস বসানোর নির্দেশনা প্রদান করেছে ভূমি মন্ত্রণালয়।

সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং সরকারি কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
​গত ১৪ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনামূলক চিঠি দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত ও সময়মতো কর্মস্থলে উপস্থিত থেকে সেবা প্রদান করছেন কি না, তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে দ্রুত এই ডিজিটাল ডিভাইস স্থাপন করতে হবে। একই সঙ্গে স্থাপিত ডিভাইসগুলো নিয়মিত ব্যবহার করা হচ্ছে কি না, জেলা প্রশাসকদের তা সার্বক্ষণিক তদারকি করার তাগিদ দেওয়া হয়েছে।
​মন্ত্রণালয় থেকে জারি করা ওই চিঠিতে বলা হয়েছে, "সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনাকে গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার পাশাপাশি জনসাধারণ যাতে নির্বিঘ্নে ও যথাসময়ে ভূমি সেবা পায়, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি।"

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ভূমি সেবা স্বচ্ছতায় উপজেলা-ইউনিয়নে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাঠ পর্যায়ের ভূমি সেবায় গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস বসানোর নির্দেশনা প্রদান করেছে ভূমি মন্ত্রণালয়।

সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং সরকারি কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
​গত ১৪ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনামূলক চিঠি দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত ও সময়মতো কর্মস্থলে উপস্থিত থেকে সেবা প্রদান করছেন কি না, তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে দ্রুত এই ডিজিটাল ডিভাইস স্থাপন করতে হবে। একই সঙ্গে স্থাপিত ডিভাইসগুলো নিয়মিত ব্যবহার করা হচ্ছে কি না, জেলা প্রশাসকদের তা সার্বক্ষণিক তদারকি করার তাগিদ দেওয়া হয়েছে।
​মন্ত্রণালয় থেকে জারি করা ওই চিঠিতে বলা হয়েছে, "সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনাকে গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার পাশাপাশি জনসাধারণ যাতে নির্বিঘ্নে ও যথাসময়ে ভূমি সেবা পায়, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত