সংবাদ

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন ওই এলাকার লুৎফর রহমানের ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় এক গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন মামুন। এ সময় উচ্চক্ষমতার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটির সঙ্গে আটকে যান। পরে নিচে পাকা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন এবং কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত মামুন দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন ওই এলাকার লুৎফর রহমানের ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় এক গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন মামুন। এ সময় উচ্চক্ষমতার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটির সঙ্গে আটকে যান। পরে নিচে পাকা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন এবং কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত মামুন দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত