সংবাদ

মোকামতলা বিএনপির নতুন কাণ্ডারি হলেন যারা

রবিউল ইসলাম রাফি, মোকামতলা (বগুড়া)
রবিউল ইসলাম রাফি, মোকামতলা (বগুড়া)
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম

মোকামতলা বিএনপির নতুন কাণ্ডারি হলেন যারা
ছবি : সংবাদ

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহাবুল আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুদ্দৌলা রবেলকে সদস্যসচিব করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। ৩২ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে একজন আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্যসচিব এবং ১৫ জন সদস্য রয়েছেন।

শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান, মোকামতলা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করা এবং ভবিষ্যতে দলীয় কর্মসূচি বাস্তবায়নে শক্তি সঞ্চয়ের লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতা-কর্মীরা আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্বের মাধ্যমে মোকামতলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। নতুন কমিটি গঠন করায় স্থানীয় নেতা-কর্মীরা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মোকামতলা বিএনপির নতুন কাণ্ডারি হলেন যারা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহাবুল আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুদ্দৌলা রবেলকে সদস্যসচিব করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। ৩২ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে একজন আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্যসচিব এবং ১৫ জন সদস্য রয়েছেন।

শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান, মোকামতলা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করা এবং ভবিষ্যতে দলীয় কর্মসূচি বাস্তবায়নে শক্তি সঞ্চয়ের লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতা-কর্মীরা আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্বের মাধ্যমে মোকামতলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। নতুন কমিটি গঠন করায় স্থানীয় নেতা-কর্মীরা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত