সংবাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সাল আমিন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সাল আমিন
মির্জা ফয়সাল আমিন। ছবি : সংগৃহীত

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জা ফয়সালের পক্ষে ফরম তুলে নেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়েন্টগাম আলী।  

দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ চলবে এবং জমা দেওয়া যাবে বুধবার বিকেল ৫টা পর্যন্ত। ঠাকুরগাঁও-১ আসনের দীর্ঘদিনের প্রতিনিধিত্বকারী ও সাবেক সংসদ সদস্য, বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন।  

গত আগস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংবিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সাল আমিন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জা ফয়সালের পক্ষে ফরম তুলে নেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়েন্টগাম আলী।  

দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ চলবে এবং জমা দেওয়া যাবে বুধবার বিকেল ৫টা পর্যন্ত। ঠাকুরগাঁও-১ আসনের দীর্ঘদিনের প্রতিনিধিত্বকারী ও সাবেক সংসদ সদস্য, বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন।  

গত আগস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংবিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত