সংবাদ

হিলি দিয়ে আসছে ভারতীয় কাঁচা মরিচ, দাম কমার আশা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০১:৩৬ পিএম

হিলি দিয়ে আসছে ভারতীয় কাঁচা মরিচ, দাম কমার আশা
ছবি : সংগৃহীত

দেশের বাজারে হু হু করে বাড়তে থাকা কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত কাঁচা মরিচ দেশে প্রবেশ করতে শুরু করবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। এতে বাজারে মরিচের সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ মানুষের নাগালে আসবে বলে আশা করা হচ্ছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকারের কাছে আমদানির আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারককে ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি (আইপি) দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পরপরই আমদানিকারকেরা এলসি (ঋণপত্র) খোলাসহ প্রয়োজনীয় সব দাপ্তরিক প্রক্রিয়া শুরু করেছেন।

স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, সম্প্রতি টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের খেত নষ্ট হয়ে গেছে। উৎপাদন ব্যাহত হওয়ায় চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কমে যায়। ফলে দেশের খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। ভারতের বাজারে দাম বর্তমানে কম থাকায় সেখান থেকে মরিচ দেশে আসলে দাম দ্রুত কমে আসবে। সব ঠিক থাকলে সোমবার বিকেলের মধ্যেই ভারতীয় ট্রাকগুলো বন্দরে প্রবেশ করবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। হিলি বন্দরের ১০ আমদানিকারক মোট ২ হাজার ৯০০ টন মরিচ আনবেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, এর আগে সরবরাহ স্বাভাবিক থাকায় গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল। দীর্ঘ প্রায় ১০ মাস পর আবারও এই বন্দর দিয়ে মরিচ আসতে শুরু করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

হিলি দিয়ে আসছে ভারতীয় কাঁচা মরিচ, দাম কমার আশা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত