সাতক্ষীরার শ্যামনগরে বাড়ির পাশের খেতে কাজ করার সময় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর একটার দিকে উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম খায়রুন্নেছা (৪০)। তিনি ওই গ্রামের আবদুল আজিজ গাজীর স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, দুপুরে বাড়ির পাশের খেতে কৃষিকাজ করছিলেন খায়রুন্নেছা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
সাতক্ষীরার শ্যামনগরে বাড়ির পাশের খেতে কাজ করার সময় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর একটার দিকে উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম খায়রুন্নেছা (৪০)। তিনি ওই গ্রামের আবদুল আজিজ গাজীর স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, দুপুরে বাড়ির পাশের খেতে কৃষিকাজ করছিলেন খায়রুন্নেছা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/

আপনার মতামত লিখুন