ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭। সোমবার (৩ আগস্ট) ভোরে র্যাব ফেনী ক্যাম্পের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম মো. ফরিদুল আহম্মদ (৫০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সূর্গাপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক মাদক কারবারি যাত্রীবেশে কুমিল্লা থেকে চট্টগ্রামে গাঁজা নিয়ে যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। ভোরে কুমিল্লা থেকে কক্সবাজারগামী ‘সেন্টমার্টিন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে ফরিদুল আহাম্মদের ট্রাভেল ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো ১৫টি বান্ডেল পাওয়া যায়। এসব বান্ডেল থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। উদ্ধার করা গাঁজাসহ আটক ফরিদুলকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন