নাচ ও অভিনয় দুই মাধ্যমেই নিজের দক্ষতার স্বাক্ষর রেখে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন মিউজিক ভিডিও মডেল অলংকার চৌধুরী। গল্পের প্রয়োজনে কখনও নাচ, আবার কখনও শুধুই অভিনয় দুই ধরনের চরিত্রেই তিনি নিজেকে সফলভাবে উপস্থাপন করছেন। গত বছর থেকেই একের পর এক আলোচিত মিউজিক ভিডিওতে কাজ করে তিনি দর্শকমহলে প্রশংসিত হয়েছেন।
সম্প্রতি প্রকাশিত
‘মন দাও’ শিরোনামের গানে একেবারেই অভিনয়নির্ভর একটি চরিত্রে দেখা গেছে অলংকারকে। কণা
ও সজীবের কণ্ঠে গানটি প্রকাশের পর তার অভিনয় দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।
গানটির বিস্তারিত তথ্য ইউটিউবে প্রকাশিত ভিডিওতে রয়েছে।
অন্যদিকে, প্রায়
তিন সপ্তাহ আগে ইউটিউবে প্রকাশিত ‘বসন্তের কোকিল’ গানেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
সিঁথি সাহার কণ্ঠে গানটি ইতোমধ্যে দর্শকদের নজর কাড়ছে। জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার
কণার বহুল পরিচিত গান ‘দুষ্টু কোকিল বলেরে কুক কুক কুক’-এর আবহ ধরে নতুন গানটিতেও
‘কুক কুক কু’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, যা গানটিতে আলাদা আবেদন তৈরি করেছে।
দুই গান প্রসঙ্গে
অলংকার চৌধুরী বলেন, “‘মন দাও’ এবং ‘বসন্তের কোকিল’—দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের গান।
দুটি কাজের জন্যই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। ‘মন দাও’-এর মিউজিক ভিডিওতে
আমাকে পুরোপুরি অভিনয়নির্ভর একটি চরিত্রে কাজ করতে হয়েছে। এখানে নাচকে প্রাধান্য দেওয়া
হয়নি। তারপরও গল্প ও উপস্থাপনা দর্শক-শ্রোতাদের ভালো লেগেছে।
অন্যদিকে ‘বসন্তের
কোকিল’ একটি নাচনির্ভর মিউজিক ভিডিও। তাই এই কাজের প্রতিক্রিয়াও ভিন্ন। আমি নাচতে খুব
ভালোবাসি এবং প্রতিটি চরিত্রে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এই গানেও সেটিই
করেছি। সব মিলিয়ে দুটি নতুন গানের মিউজিক ভিডিওর প্রতিক্রিয়া সত্যিই অনেক ভালো, যা
আমাকে আরও অনুপ্রাণিত করছে।”

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন