সংবাদ

এক নিমিষেই ধরা পড়বে খাবারের বিষ

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম

এক নিমিষেই ধরা পড়বে খাবারের বিষ
বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে শুভ উদ্বোধনী মুহূর্ত। ছবি : সংবাদ

ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য শনাক্ত করে তাৎক্ষণিক ফল জানানোর লক্ষ্যে ময়মনসিংহ বিভাগে ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’ চালু করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এই পরীক্ষাগারের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার।

বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা—এই চার জেলায় নিয়মিতভাবে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারের কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বিভিন্ন খাদ্যপণ্যের মান পরীক্ষা করে তাৎক্ষণিকভাবে ফল পাওয়া যাবে। এ ছাড়া সাধারণ ভোক্তারাও তাদের সংগ্রহ করা খাদ্যের নমুনা এখানে বিনামূল্যে পরীক্ষা করার সুযোগ পাবেন।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা জনস্বাস্থ্য রক্ষার অন্যতম প্রধান শর্ত। এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি ভেজাল খাদ্যের বিরুদ্ধে চলমান অভিযানকে আরও বেগবান করবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, এই ল্যাবরেটরিতে থাকা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিক বা নিম্নমানের উপাদানের উপস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পরীক্ষার ফলের ভিত্তিতে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, বিভাগীয় নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহবুব আরেফিন রাফি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

এক নিমিষেই ধরা পড়বে খাবারের বিষ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত