গাজীপুরের কালীগঞ্জ থেকে সরাসরি ঢাকায় যাতায়াতের দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান হলো। সোমবার (৩ আগস্ট) থেকে কালীগঞ্জ-গুলিস্তান রুটে সরাসরি ‘কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেড’ (কেটিএল) বাস সার্ভিস চালু করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার হাজারো মানুষের রাজধানীমুখী যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগে এই রুটে বাস চলাচল করলেও রাজনৈতিক ও বিভিন্ন কারণে তা এক যুগ ধরে বন্ধ ছিল। মালিকপক্ষ ও প্রশাসনের সহযোগিতায় সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দাবি আজ পূরণ হলো।
কেটিএল পরিবহন সূত্রে জানা গেছে, প্রতিদিন ৩৫টি বাস দেওপাড়া ফেরিঘাট থেকে কালীগঞ্জ বাজার, টঙ্গী ও আবদুল্লাহপুর হয়ে সরাসরি গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। এতে রাজধানীমুখী যাত্রীদের সময় ও খরচ উভয়ই কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও পরিবহন মালিকেরা। ইউএনও বলেন, বাস সার্ভিসটি শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করলে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ঘুচবে।
কালীগঞ্জের বাসিন্দারা জানান, আগে সরাসরি বাস না থাকায় লেগুনা, অটোরিকশা ও বাস বদলে ভেঙে ভেঙে ঢাকায় যেতে হতো। এতে শিক্ষার্থী ও চাকরিজীবীদের সীমাহীন কষ্ট পোহাতে হতো। স্থানীয় বাসিন্দা নাজমা সরকার বলেন, সরাসরি বাস সার্ভিস চালু হওয়া আমাদের জন্য বড় প্রাপ্তি।
এলাকাবাসীর দাবি, শুধু গুলিস্তান নয়; উত্তরা ও মহাখালী রুটেও সরাসরি সরকারি বিআরটিসি বাস চালু করা প্রয়োজন। পাশাপাশি যাতায়াত আরও নির্বিঘ্ন করতে কালীগঞ্জ-টঙ্গী আঞ্চলিক সড়কটি চার লেনে উন্নীত করারও দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন