সংবাদ

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
প্রতীকী ছবি

ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দিনভর ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে একটি ইজিবাইক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় দ্রুতগামী একটি বাস চাপা দিলে সুয়াদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। নিহত সুয়াদ কানাইপুর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত অপর দুই আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ফরিদপুর মেডিকেল ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনোয়ার আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

অন্যদিকে, বিকেলের দিকে মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার মাঝকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত