সংবাদ

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
মামুনুর রশিদ মিলন

কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে আমন ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মামুনুর রশিদ মিলন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশিদ মিলন ওই গ্রামের মৃত পরশউল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে মাঠে ধানের চারা রোপণ করছিলেন মিলন। বেলা আড়াইটার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ প্রকাশ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে আমন ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মামুনুর রশিদ মিলন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশিদ মিলন ওই গ্রামের মৃত পরশউল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে মাঠে ধানের চারা রোপণ করছিলেন মিলন। বেলা আড়াইটার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ প্রকাশ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত