সংবাদ

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ২

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ২
মানববন্ধন। ছবি : সংবাদ

বরিশালের গৌরনদীতে সংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকেরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

এর আগে গত রোববার বিকেলে উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীরা দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি সাংবাদিক জুলফিকারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। বর্তমানে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে এক দোকানের কর্মচারীকে কুপিয়ে জখম করেন মাসুম হাওলাদার নামের এক মাদক কারবারি। খবর পেয়ে সাংবাদিক জুলফিকার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে মাসুম, তার ছেলে ইয়াসিন এবং দুই ভাই সবুজ ও রাসেলসহ একদল সন্ত্রাসী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযুক্ত সবুজ হাওলাদার যুবদল কর্মী এবং রাসেল হাওলাদার গৌরনদী পৌর ছাত্রদলের আহ্বায়ক বলে জানা গেছে।

এ ঘটনায় রোববার রাতে সাংবাদিক জুলফিকার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা করেন। ঘটনার প্রতিবাদে রোববার রাতে জরুরি সভায় বসে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে গৌরনদী প্রেসক্লাব। একই সঙ্গে অভিযুক্ত দুই রাজনৈতিক কর্মীকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে; অন্যথায় ছাত্রদল ও যুবদলের সংবাদ বর্জনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সবুজ হাওলাদার ও ফারুক উকিলকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত