সংবাদ

গানে গানে জুলাইয়ের বীরত্বগাথা

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

গানে গানে জুলাইয়ের বীরত্বগাথা
ছবি : সংবাদ

সুরের মূর্ছনা, স্মৃতির আবেগ আর নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্পে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সংগীতানুষ্ঠান ‘গানে গানে জুলাই’। ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মরণে দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় এ অনুষ্ঠান আয়োজিত হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের ব্যবস্থাপনায় শহরের হাসন রাজা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। আয়োজকেরা জানান, জুলাইয়ের সাহসের অগ্নিশিখা, শহীদদের মহান আত্মত্যাগ এবং সাধারণ মানুষের মুক্তির স্বপ্নকে সুরের ধারায় ধরে রাখতেই এই ব্যতিক্রমী আয়োজন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনা ও ব্যবস্থাপনায় বৈপ্লবিক ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা তাদের সংগীত ও নৃত্যের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বিভীষিকা ও বীরত্বের চিত্র ফুটিয়ে তোলেন।

অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি সংগীত দল, জাসাস, লোকদল শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন। একক সংগীত পরিবেশন করেন শিল্পী সোহেল রানা ও রিপন চন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জাসাস জেলা শাখার আহ্বায়ক শেরগুল আহমেদসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, জুলাই কেবল একটি মাসের নাম নয়; এটি আত্মমর্যাদার উচ্চারণ এবং সাহসের দীপ্ত প্রতীক। এই চেতনার মাধ্যমেই আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

গানে গানে জুলাইয়ের বীরত্বগাথা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত