সংবাদ

দোহারে ১২০টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১১:৩৬ এএম

দোহারে ১২০টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস
চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করছে প্রশাসন। ছবি : সংবাদ

ঢাকার দোহার উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ সম্পদ রক্ষায় পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১২০টি ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৩ আগস্ট) দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নির নেতৃত্বে ও বাংলাদেশ নৌ পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, দেশীয় মাছের প্রজনন নির্বিঘ্ন করতে ও জলজ সম্পদ সংরক্ষণে পদ্মার বিভিন্ন পয়েন্টে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে নদী থেকে ১২০টি অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নি বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও দেশীয় মাছ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কাউকে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করতে দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

দোহারে ১২০টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার দোহার উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ সম্পদ রক্ষায় পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১২০টি ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৩ আগস্ট) দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নির নেতৃত্বে ও বাংলাদেশ নৌ পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, দেশীয় মাছের প্রজনন নির্বিঘ্ন করতে ও জলজ সম্পদ সংরক্ষণে পদ্মার বিভিন্ন পয়েন্টে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে নদী থেকে ১২০টি অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নি বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও দেশীয় মাছ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কাউকে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করতে দেওয়া হবে না।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত