সংবাদ

সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু
পাতা খেলা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে আজাদুল ইসলাম (২৮) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত আজাদুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল (শিয়ালগাড়া) গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই খেলায় সাপের কসরত প্রদর্শনের প্রস্তুতি হিসেবে সোমবার বিকেলে একটি নতুন বিষধর সাপ ধরেন আজাদুল। সাপটিকে আয়ত্তে আনার জন্য বিভিন্ন কসরত দেখানোর সময় সেটি তাকে দংশন করে। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে না নিয়ে পার্শ্ববর্তী রাজা বিরাট এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক চলাকালে সন্ধ্যার দিকে আজাদুলের মৃত্যু হয়।

এলাকাবাসীর ভাষ্য, ‘পাতা খেলা’ উপলক্ষে গত কয়েক দিন ধরেই কলাগাছে সাপ পেঁচিয়ে নানা কৌশল দেখাচ্ছিলেন আজাদুল। মঙ্গলবার আসরে দর্শকদের চমক দিতেই তিনি নতুন সাপটি ধরেছিলেন। কিন্তু সেই সাপটিই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে আজাদুল ইসলাম (২৮) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত আজাদুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল (শিয়ালগাড়া) গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই খেলায় সাপের কসরত প্রদর্শনের প্রস্তুতি হিসেবে সোমবার বিকেলে একটি নতুন বিষধর সাপ ধরেন আজাদুল। সাপটিকে আয়ত্তে আনার জন্য বিভিন্ন কসরত দেখানোর সময় সেটি তাকে দংশন করে। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে না নিয়ে পার্শ্ববর্তী রাজা বিরাট এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক চলাকালে সন্ধ্যার দিকে আজাদুলের মৃত্যু হয়।

এলাকাবাসীর ভাষ্য, ‘পাতা খেলা’ উপলক্ষে গত কয়েক দিন ধরেই কলাগাছে সাপ পেঁচিয়ে নানা কৌশল দেখাচ্ছিলেন আজাদুল। মঙ্গলবার আসরে দর্শকদের চমক দিতেই তিনি নতুন সাপটি ধরেছিলেন। কিন্তু সেই সাপটিই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত