সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই এলাকার রাতের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ইরাকি সংবাদমাধ্যমগুলোর দাবি, চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তজেনার মধ্যে ইয়েমেন থেকে আরব আমিরাত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে আরব আমিরাতের সরকারি সংবাদমাধ্যম থেকে এই বিস্ফোরণের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নাসার থার্মাল ইমেজের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, জেবেল আলী বন্দরের পাশে জ্বালানি মজুত ও স্থানান্তরের একটি গুদামে আগুন লেগেছে। তবে এই ঘটনা কোনো পরিকল্পিত হামলা নাকি শিল্প দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের দৃশ্য ভিডিও করার অভিযোগে ইতোমধ্যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
জেবেল আলী এলাকাটি দুবাইয়ের মূল শহর থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং বিশ্বের বৃহত্তম কৃত্রিম বন্দরগুলোর একটি। নিকটস্থ আল-ফুরজান এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। উল্লেখ্য, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত দীর্ঘ দিন ধরেই সতর্কাবস্থায় রয়েছে।
\

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন