সংবাদ

পুড়ে মরল ২ লাখ মৌমাছি, শোকে পাথর অ্যান্ড্রু

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম

পুড়ে মরল ২ লাখ মৌমাছি, শোকে পাথর অ্যান্ড্রু
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের পশ্চিম ইয়র্কশায়ারের বারস্টলে এক সন্দেহজনক অগ্নিকাণ্ডে একটি খামারের প্রায় দুই লাখ মৌমাছি পুড়ে মারা গেছে। ২৯ জুলাই (বুধবার) ‘বারস্টল বি ম্যান’ নামে পরিচিত ৬৩ বছর বয়সী মৌচাষি অ্যান্ড্রু ডার্টের মৌচাকগুলোতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কয়েক হাজার পাউন্ড মূল্যের সরঞ্জামসহ একটি পুরো মৌসুমের সংগৃহীত মধু ধ্বংস হয়ে গেছে।

অ্যান্ড্রু জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় আড়াই হাজার পাউন্ড মূল্যের সরঞ্জাম এবং এক হাজার পাউন্ড সমমূল্যের মধু পুড়ে গেছে। তবে আর্থিক ক্ষতির চেয়ে প্রিয় মৌমাছিগুলোকে হারানোর শোক তাকে বেশি ব্যথিত করেছে। প্রতিবেশী একজন বিকেলে খামার থেকে ধোঁয়া উড়তে দেখে দমকল বাহিনীকে খবর দিলেও শেষ রক্ষা হয়নি।

শোকাতুর অ্যান্ড্রু বলেন, “কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের মৌচাকগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। এগুলো আমাদের কাছে শুধু মৌচাক ছিল না, ছিল জীবন্ত উপনিবেশ; যাদের আমরা বছরের পর বছর মমতায় লালন করেছি। তারা কী ভয়াবহ যন্ত্রণার মধ্য দিয়ে মারা গেছে, তা ভেবেই আমরা বিধ্বস্ত।” তিনি আরও জানান, আগুনের তাপে মৌচাকের মোম গলে মৌমাছিদের ডানায় লেগে গিয়েছিল। ফলে রানীর সঙ্গ ছেড়ে তারা নিরাপদ স্থানে উড়ে যেতে পারেনি।

এই ঘটনার পর সরঞ্জাম কেনার জন্য অনলাইনে একটি অর্থ সংগ্রহের (ক্রাউডফান্ডিং) প্রচারণা শুরু করেন অ্যান্ড্রু। প্রাথমিক লক্ষ্য আড়াই হাজার পাউন্ড থাকলেও সোমবার (৩ আগস্ট) পর্যন্ত সেখানে ১৩ হাজার ৭০০ পাউন্ডের বেশি জমা পড়েছে। মানুষের এই অভূতপূর্ব সাড়া দেখে অ্যান্ড্রু অভিভূত।

তিনি জানিয়েছেন, সরঞ্জাম কেনা এবং খামার পুনর্গঠনের পর অতিরিক্ত অর্থ শিশুদের হৃদ্রোগের চিকিৎসা তহবিল, মৌমাছি রক্ষাকারী দাতব্য সংস্থা এবং স্থানীয় কমিউনিটির উন্নয়নমূলক কাজে দান করা হবে। বিশেষভাবে তিনি স্থানীয় হ্যাগার্টস কসাইখানা এবং বারস্টল প্রাথমিক বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অগ্নিকাণ্ডের প্রভাবে আগামী বছরের মধু উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হবে বলে জানিয়েছেন এই মৌচাষি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

পুড়ে মরল ২ লাখ মৌমাছি, শোকে পাথর অ্যান্ড্রু

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত