সংবাদ

সোহরাওয়ার্দী ও মানিক মিয়ায় উন্মুক্ত মেগা কনসার্ট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

সোহরাওয়ার্দী ও মানিক মিয়ায় উন্মুক্ত মেগা কনসার্ট
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির ছুটির দিনে রাজধানীতে থাকছে দুটি বড় আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউ- দুই ভেন্যুতেই বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট।

শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের যৌথ সহায়তায় সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ১টায় গেট উন্মুক্তের পর বিকেল ৩টা থেকে শুরু হয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’।

সম্পূর্ণ বিনামূল্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই কনসার্টের মঞ্চে রে-রে ব্যান্ডের উদ্বোধনী পারফর্ম্যান্সের পর পর্যায়ক্রমে সুরের জাদুতে দর্শকদের মাতাতে অংশ নিয়েছে অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস। সমাপনী আকর্ষণে থাকছে কিংবদন্তি হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেইজ।

অন্যদিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে ‘মনসুন কালচারাল অ্যালায়েন্স’ ও ‘দেশ গড়তে জুলাই জাগরণ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল ওপেন-এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।

উন্মুক্ত মঞ্চে সংগীতে কণ্ঠ মেলানোর তালিকায় রয়েছে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েডরাফা, কুঁড়েঘর ও ব্যান্ড নীল। ব্যান্ডের পাশাপাশি মঞ্চে রয়েছে পপ তারকা আসিফ আকবর এবং আন্দোলন-খ্যাত র‍্যাপ গান ‘কথা ক’-এর শিল্পী সেজানের পরিবেশনা।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভেন্যুগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পদক্ষেপ নিয়েছে। উভয় কনসার্টই সম্পূর্ণ বিনামূল্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সোহরাওয়ার্দী ও মানিক মিয়ায় উন্মুক্ত মেগা কনসার্ট

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির ছুটির দিনে রাজধানীতে থাকছে দুটি বড় আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউ- দুই ভেন্যুতেই বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট।

শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের যৌথ সহায়তায় সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ১টায় গেট উন্মুক্তের পর বিকেল ৩টা থেকে শুরু হয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’।

সম্পূর্ণ বিনামূল্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই কনসার্টের মঞ্চে রে-রে ব্যান্ডের উদ্বোধনী পারফর্ম্যান্সের পর পর্যায়ক্রমে সুরের জাদুতে দর্শকদের মাতাতে অংশ নিয়েছে অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস। সমাপনী আকর্ষণে থাকছে কিংবদন্তি হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেইজ।

অন্যদিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে ‘মনসুন কালচারাল অ্যালায়েন্স’ ও ‘দেশ গড়তে জুলাই জাগরণ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল ওপেন-এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।

উন্মুক্ত মঞ্চে সংগীতে কণ্ঠ মেলানোর তালিকায় রয়েছে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েডরাফা, কুঁড়েঘর ও ব্যান্ড নীল। ব্যান্ডের পাশাপাশি মঞ্চে রয়েছে পপ তারকা আসিফ আকবর এবং আন্দোলন-খ্যাত র‍্যাপ গান ‘কথা ক’-এর শিল্পী সেজানের পরিবেশনা।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভেন্যুগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পদক্ষেপ নিয়েছে। উভয় কনসার্টই সম্পূর্ণ বিনামূল্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত