সংবাদ

৬ দিনেই ১০০ কোটি ডলার: বক্স অফিসে ‘স্পাইডার-ম্যান’-এর বিশ্বরেকর্ড

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

৬ দিনেই ১০০ কোটি ডলার: বক্স অফিসে ‘স্পাইডার-ম্যান’-এর বিশ্বরেকর্ড
ছবি : সংগৃহীত

বক্স অফিসে ঝড় তুলেছে টম হল্যান্ড অভিনীত নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সনি ও মার্ভেল ফ্র্যাঞ্চাইজির এই সর্বশেষ কিস্তিটি মুক্তির মাত্র ৬ দিনের মাথায় বিশ্বজুড়ে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

সনি পিকচার্সের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত সিনেমাটি বিশ্বব্যাপী ১০৫ কোটি ডলার আয় করেছে। এর মাধ্যমে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সিনেমা হিসেবে ১০০ কোটি ডলারের ক্লাবে নাম লেখাল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এর আগে ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মাত্র ৫ দিনে এই রেকর্ড গড়েছিল।

শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বক্স অফিসেও রেকর্ড গড়েছে সিনেমাটি। সেখানে ৩৬০ মিলিয়ন ডলার আয় করে এটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর রেকর্ডকে পেছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চ ‘ডোমেস্টিক ওপেনিং’-এর মুকুট জিতেছে। এছাড়া বৃহস্পতিবারের প্রিভিউ এবং শুক্রবারের ওপেনিং ডে আয়েও নতুন মানদণ্ড তৈরি করেছে সিনেমাটি।

২২৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই সিনেমাটি ২০২৬ সালের চতুর্থ সিনেমা হিসেবে ১০০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়ল। এ বছর এই তালিকায় থাকা অন্য সিনেমাগুলো হলো–দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি, মাইকেল এবং টয় স্টোরি ৫।

ডেসটিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় পিটার পার্কার চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড। তবে বড় চমক হিসেবে মার্ভেল মহাবিশ্বে ‘ডক্টর ডুম’ চরিত্রে অভিষেক হয়েছে রবার্ট ডাউনি জুনিয়রের। এছাড়া জেনডায়া, জন বার্নথাল ও মার্ক রাফালোর পাশাপাশি বেশ কিছু নতুন মুখও দেখা গেছে এই কিস্তিতে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

৬ দিনেই ১০০ কোটি ডলার: বক্স অফিসে ‘স্পাইডার-ম্যান’-এর বিশ্বরেকর্ড

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

বক্স অফিসে ঝড় তুলেছে টম হল্যান্ড অভিনীত নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সনি ও মার্ভেল ফ্র্যাঞ্চাইজির এই সর্বশেষ কিস্তিটি মুক্তির মাত্র ৬ দিনের মাথায় বিশ্বজুড়ে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

সনি পিকচার্সের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত সিনেমাটি বিশ্বব্যাপী ১০৫ কোটি ডলার আয় করেছে। এর মাধ্যমে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সিনেমা হিসেবে ১০০ কোটি ডলারের ক্লাবে নাম লেখাল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এর আগে ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মাত্র ৫ দিনে এই রেকর্ড গড়েছিল।

শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বক্স অফিসেও রেকর্ড গড়েছে সিনেমাটি। সেখানে ৩৬০ মিলিয়ন ডলার আয় করে এটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর রেকর্ডকে পেছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চ ‘ডোমেস্টিক ওপেনিং’-এর মুকুট জিতেছে। এছাড়া বৃহস্পতিবারের প্রিভিউ এবং শুক্রবারের ওপেনিং ডে আয়েও নতুন মানদণ্ড তৈরি করেছে সিনেমাটি।

২২৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই সিনেমাটি ২০২৬ সালের চতুর্থ সিনেমা হিসেবে ১০০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়ল। এ বছর এই তালিকায় থাকা অন্য সিনেমাগুলো হলো–দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি, মাইকেল এবং টয় স্টোরি ৫।

ডেসটিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় পিটার পার্কার চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড। তবে বড় চমক হিসেবে মার্ভেল মহাবিশ্বে ‘ডক্টর ডুম’ চরিত্রে অভিষেক হয়েছে রবার্ট ডাউনি জুনিয়রের। এছাড়া জেনডায়া, জন বার্নথাল ও মার্ক রাফালোর পাশাপাশি বেশ কিছু নতুন মুখও দেখা গেছে এই কিস্তিতে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত