সংবাদ

শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম

শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার
ছবি : সংবাদ

যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ আম্বিয়া খাতুন (৫৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আম্বিয়া শার্শার নাভারন বুরুজবাগান গ্রামের আকবর আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল আম্বিয়া খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তার আম্বিয়াকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ আম্বিয়া খাতুন (৫৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আম্বিয়া শার্শার নাভারন বুরুজবাগান গ্রামের আকবর আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল আম্বিয়া খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তার আম্বিয়াকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত