মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশ্বব্যাপী মুক্তির এক দিন আগেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স
চেইন স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, তাদের সব শাখায় ৩০ জুলাই থেকে প্রদর্শিত হবে ছবিটি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে ৩১ জুলাই।
ডেস্টিন ড্যানিয়েল
ক্রেটন পরিচালিত এই সিনেমায় আগের মতোই স্পাইডার-ম্যান বা পিটার পার্কারের চরিত্রে অভিনয়
করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরছেন জেন্ডায়া। এছাড়া জ্যাকব ব্যাটালন ও মার্ক
রাফেলোও তাদের পরিচিত চরিত্রে অভিনয় করেছেন।
নতুন এই কিস্তিতে
যুক্ত হয়েছেন কয়েকজন আলোচিত অভিনয়শিল্পী। ‘আসোকা’খ্যাত অভিনেতা ইমান এসফান্দি এমজের
নতুন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন। ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত সেডি সিঙ্ককে দেখা যাবে
রহস্যময় এক চরিত্রে। পাশাপাশি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ডেয়ারডেভিল’-এ অভিনীত ‘দ্য
পানিশার’ চরিত্রে আবারও বড় পর্দায় ফিরছেন জন বার্নথাল।
‘স্পাইডার-ম্যান:
নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড
নিউ ডে’। স্মৃতি মুছে যাওয়ার পর পিটার পার্কারের জীবনের নতুন অধ্যায়কে কেন্দ্র করেই
এগিয়েছে ছবির গল্প।
প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব বহন করছে। এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে নির্মিত হয়েছে। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, ফলে দর্শক ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউয়ে সিনেমা উপভোগ করার সুযোগ পাবেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন