সংবাদ

হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৯:২৭ এএম

হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও ৬ জনকে হত্যার মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (৬ আগস্ট)।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এই সাক্ষ্যগ্রহণ শুরু হবে। গত ৩০ জুন ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছিলেন।

মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে ৫ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন–চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক দুই মেয়র আ জ ম নাসির উদ্দীন ও রেজাউল করিম চৌধুরীসহ ১৭ জন আসামি এখনো পলাতক।

আসামিদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় এবং দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ও হৃদয় চন্দ্রকে হত্যার দায় আনা হয়েছে। এ ছাড়া তৃতীয় অভিযোগে শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার বিষয় উল্লেখ করা হয়েছে।

গত ৫ এপ্রিল প্রসিকিউশন এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যা ৭ এপ্রিল আমলে নেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ শুরু হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও ৬ জনকে হত্যার মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (৬ আগস্ট)।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এই সাক্ষ্যগ্রহণ শুরু হবে। গত ৩০ জুন ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছিলেন।

মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে ৫ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন–চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক দুই মেয়র আ জ ম নাসির উদ্দীন ও রেজাউল করিম চৌধুরীসহ ১৭ জন আসামি এখনো পলাতক।

আসামিদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় এবং দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ও হৃদয় চন্দ্রকে হত্যার দায় আনা হয়েছে। এ ছাড়া তৃতীয় অভিযোগে শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার বিষয় উল্লেখ করা হয়েছে।

গত ৫ এপ্রিল প্রসিকিউশন এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যা ৭ এপ্রিল আমলে নেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ শুরু হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত